মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

তাইওয়ানের পাল্টা সামরিক মহড়া

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : August 9, 2022

চীনের মহড়ার শেষ হওয়ার একদিনের মাথায় এবার সামরিক মহড়া শুরু করলো তাইওয়ান। মঙ্গলবার (৯ই আগস্ট) সকালে পিংটং অঞ্চলে একদিন ব্যাপী এই মহড়া শুরু হয় বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র।

সেনাবাহিনীর মুখপাত্র জানান, মহড়ায় অংশ নিয়েছে কয়েকশ’ সেনা। এতে ৪০টি ছোট কামান মোতায়েন করা হয়েছে।

চীনের মহড়ার প্রতিক্রিয়ায় এই আয়োজন করা হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ি মহড়া চালানো হচ্ছে। তবে, চীনের হামলা প্রতিরোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান এই সেনা মুখপাত্র।

এদিকে, তাইওয়ান সীমান্তে আবারো নতুন করে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে চীন সরকার। এমন ঘোষণায় উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরে চলমান উত্তেজনা ছড়িয়ে পড়ে চীন ও তাইওয়ানের মধ্যে।


অন্যান্য সংবাদ