মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পোশাক খুলতে আবার প্রস্তাব রণবীরকে

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : August 5, 2022

এক বার নিরাবরণ হতে পেরেছেন মানে বার বার পারবেন। তাঁকে বলাই যায়। মহৎ উদ্দেশ্যও রয়েছে নেপথ্যে। রণবীর সিংহের নিরাবরণ ফটোশ্যুট এ বার জরুরি কাজে লাগবে। আবারও তাঁকে পোশাকহীন শরীরী প্রদর্শনে যেতে হতে পারে। আর্জি ‘পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যালস’ বা পেটার।

হাত, পা, বুক, পেট— মানুষের শরীরে যা আছে পশুদের শরীরেও তা-ই। তাদের মাংস খাওয়ার সময় খারাপ লাগে না? বিবেচনা করে বহু দিন ধরেই নিরামিষাশী হওয়ার ডাক দিচ্ছে পশুপ্রেমী সংস্থা।যেখানে রোল মডেল হতে পারেন রণবীর। দেহের অঙ্গ-প্রত্যঙ্গ মেলে ধরে মানুষের সামনে সচেতনতার প্রতীক হয়ে উঠতে পারেন তিনিই। সেই ভাবনা থেকে প্রস্তাব এসে পৌঁছেছে অভিনেতার কাছে। তাঁরা লিখেছেন, ‘আশা করি আপনি আমাদের জন্যও আর এক বার পোশাক ছুড়ে ফেলতে পারবেন।’ সঙ্গে পেটার পক্ষ থেকে হলিউড তারকা পামেলা অ্যান্ডারসনের উদাহরণ তুলে ধরা হয়েছে। যিনি এর আগে তাঁদের প্রচার অভিযানের জন্য পোজ দিয়েছিলেন।

পশুর অধিকার নিয়ে লড়ে পেটা। বর্তমানে তাদের সমর্থনকারীর সংখ্যা ২০ লক্ষেরও বেশি। রণবীরের সাম্প্রতিক অনাবৃত ফটোশ্যুট তাঁদের বিশেষ ভাবে উদ্বুদ্ধ করেছে। পশুদের অধিকারের লড়াইয়ে রণবীরের শরীরকেই অস্ত্র করতে চাইছেন তাঁরা। আমন্ত্রণপত্রে লেখা, ‘প্রাণীদের প্রতি সহানুভূতি প্রচার করার জন্য, আপনি কি ‘অল অ্যানিমাল হ্যাভ দ্য সেম পার্টস – ট্রাই ভেগান’ ট্যাগলাইন-সহ বেআব্রু হয়ে বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার কথা বিবেচনা করবেন? আপনার দেখার জন্য পামেলা অ্যান্ডারসনের এমনই একটি বিজ্ঞাপন দেওয়া হল ৷’

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে,অনুষ্কা শর্মা, জোয়াকিন ফিনিক্স, কার্তিক আরিয়ান এবং নাতালিয়া পোর্টম্যানের মতো তারকাও নিরামিষ খাওয়ার প্রচার চালান।শোনা যায়, রণবীরও সম্প্রতি আমিষ খাওয়া ছেড়েছিলেন চরিত্রের প্রয়োজনে। ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’-র জন্য তিনি নাকি নিরামিষাশী হয়েছিলেন।

অতএব এ কাজ তাঁর উপযুক্ত বলেই মনে করছেন পেটা ইন্ডিয়া কর্তৃপক্ষ।জুলাই মাসে এক পত্রিকার জন্য রণবীরের নিরাবরণ ফটোশ্যুট বিতর্ক ছড়িয়েছিল। মহিলাদের অনুভূতিতে আঘাত হেনেছেন— এই অভিযোগ এনে অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক মহিলা আইনজীবী। তবে স্ত্রী দীপিকা পাড়ুকোন-সহ বলিউড সতীর্থদের অনেকেই সমর্থন করেছেন রণবীরকে। পেটার আমন্ত্রণের পর বোঝা গেল, রীতিমতো দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছেন ‘গাল্লি বয়’।


অন্যান্য সংবাদ