রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নুরে আলম-রহিমের হত্যার প্রতিশোধ নিবো: মির্জা ফখরুল

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 4, 2022

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিতার কাঁধে পূত্রের লাশ। এরচেয়ে যন্ত্রনার কিছু নাই। আমাদের ছেলে নুরে আলম ভোলা জেলা ছাত্রদলের সভাপতি। তাকে গুলি করে হত্যা করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পুলিশ বাহিনী। গুলি করে হত্যা করেছে স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিমকে। আরো ১৯ জন ঢাকায় বরিশাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের জানাজা পূর্ব সমাবেশে তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে নতুন নয়, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর একদলীয় শাসন পোক্ত করার জন্য ১৫ বছর ধরে ৬শ’ নেতাকর্মীকে গুম করেছে। ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

এখন আর ক্রন্দন নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের জেগে উঠতে হবে। এই ভয়াবহ কতৃত্ববাদী জুলুম নির্যাতনকারী সরকারের হাত থেকে এই জাতিকে মুক্ত করতে হবে। এইজন্য প্রয়োজন সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়া। শান্তিপূর্ণভাবে গণআন্দোলন শুরু করে নুরে আলম এবং রহিমের হত্যার প্রতিশোধ নিবো।

আগামী ৫-৭ তারিখ পর্যন্ত শোক পালন করার জন্য বিএনপি সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করবে, কালো পতাকা উত্তোলন করবে। ৬ আগস্ট ছাত্রদল ঢাকায় সমাবেশ করবে, ৭ আগস্ট কৃষকদল সমাবেশ করবে, ৮ আগস্ট যুবদল, ১০ আগস্ট শ্রমিক দল, ১১ আগস্ট মহিলা দল এবং ১২ আগস্ট স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ হবে বলেও জানান বিএনপি মহাসচিব।

এর আগে ৩১ জুলাই সারাদেশে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের গুলিতে আহত হন নুরে আলম। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩ আগস্ট) মৃত্যুবরণ করেন।


অন্যান্য সংবাদ