মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

জ্বালানি সাশ্রয়ে টাই না পরার পরামর্শ দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 30, 2022

দেশের জ্বালানি সাশ্রয়ে নিজ দেশের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের অদ্ভুত এক পরামর্শ দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তীব্র গরম এবং ইউক্রেনে রুশ অভিযানের কারণে ইউরোপে গ্যাস সংকটের কারণে জ্বালানি সাশ্রয়ে টাই না পরার আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির রাজধানী মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, আপনার লক্ষ্য করলে দেখবেন আমি টাই পরিনি। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইউরোপে তাপমাত্রা বেড়েই চলেছে। শুক্রবার মাদ্রিদের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সেভিলের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়।

স্পেনের প্রধানমন্ত্রী বলেন, তার মন্ত্রী, সরকারি কর্মকর্তা এবং বেসরকারি খাতের কর্মীরাও একই কাজ করুক চান তিনি। তার ভাষায় এর মধ্য দিয়ে জ্বালানি সাশ্রয় করা সম্ভব হবে। সানচেজ বলেন, এ পদক্ষেপ জনগণকে অপেক্ষাকৃত শীতল রাখবে এবং জ্বালানি খরচ কমাবে বলে তিনি মনে করেন। কারণ এতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার কমে আসবে।

প্রসঙ্গত, স্পেনই বিশ্বে এ ধরনের পদক্ষেপ গ্রহণকারী প্রথম দেশ নয়। ২০১১ সালে অনেকটা একই ধরনের ক্যাম্পেইন চালিয়েছিল জাপান। ‘সুপার কুল বিজ’ ক্যাম্পেইনের আওতায় অফিস কর্মীদের গ্রীষ্মকালে আরামদায়ক পোশাক পরতে উৎসাহ দেয়া হয়েছিল।


অন্যান্য সংবাদ