মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী আপিল বিভাগেও দ্রুত নিস্পত্তি হবে রামিসা হত্যা মামলার রায়: অ্যাটর্নি জেনারেল রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না লন্ডনে এনসিপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত অন্তত ৪ জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত থাকলো বাংলাদেশ ফিফা সভাপতি পদে ফ্রান্সের দিয়ালো মেসি আসতে চাইলে স্বাগত, বললেন স্কালোনি নেদারল্যান্ডসকে ৫ গোল দিয়ে কোয়ার্টার ফাইনালে জার্মানি আর্জেন্টিনার একাদশে পাঁচ পরিবর্তনের আভাস বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ

তাইওয়ান নিয়ে বাইডেনকে জিনপিংয়ের হুঁশিয়ারি

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 29, 2022

এবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হুঁশিয়ারি দিলেন চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। শুক্রবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

২ ঘণ্টা ১৭ মিনিটের এই ফোনালাপে তিনি বলেন, আগুন নিয়ে খেললে হাত পুড়ে যাবে। আশা করি যুক্তরাষ্ট্র সেটি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার এবং দেশটির তৃতীয় ক্ষমতাধর রাজনীতিক ন্যান্সি পেলোসির সম্ভাব্য তাইওয়ান সফর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ে মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে এর বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে চীন। শিগগিরই সরাসরি বৈঠকে বসতে রাজি হয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। তবে, এই ফোনালাপে গুরুত্ব পায়নি জলবায়ু পরিবর্তন ইস্যু।

তাইওয়ান নিজেদের স্বতন্ত্র দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের বলে মনে করে এবং এর আগে চীনের প্রেসিডেন্ট তাইওয়ানকে একত্র করার ঘোষণাও দেন। অন্যদিকে, তাইওয়ানকে আক্রমণ করলে যথাযথ জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছিল যুক্তরাষ্ট্র।


অন্যান্য সংবাদ