মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে: মাহদী আমিন বয়কট থেকে ভালোবাসা, প্রতিকূলতা পেরিয়ে সংগীতের রানী রুনা লায়লা সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

শান্তিতে নোবেল জয়ী উত্তর আয়ারল্যান্ডের ডেভিড ট্রিম্বলের মৃত্যু

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 26, 2022

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নর্দান আয়ারল্যান্ডের প্রথম ফাস্ট মিনিস্টার ডেভিড ট্রিম্বল সোমবার ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি উত্তর আয়ারল্যান্ডের কয়েক দশকের সংঘাত অবসানে রাষ্ট্রনায়কোচিত ভূমিকা পালন করেন।

যুক্তরাজ্যের সংকট জর্জরিত রাজ্য নর্দান আয়ারল্যান্ডের শান্তি প্রতিষ্ঠায় ১৯৯৮ সালে ঐতিহাসিক শান্তিচুক্তি সম্পাদনের পর এর প্রধান স্থপতি ডেভিড ট্রিম্বল প্রো-আইরিশ পন্থী নেতা জন হিউমের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

ট্রিম্বলের আলস্টার ইউনিয়নিস্ট পার্টি (ইউইউপি) এক বিবৃতিতে বলেছে, ‘অত্যন্ত দুঃখের সাথে লর্ড ট্রিম্বলের পরিবার ঘোষণা করেছে যে, তিনি সামান্য অসুস্থতার পর আজ মারা গেছেন।’ তবে তার মৃত্যুর ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কট্টর যুক্তরাজ্যপন্থী নেতা হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও তিনি আইরিশ জাতীয়তাবাদীদের সঙ্গে ‘ট্রাবলস’ নামে অভিহিত তিন দশকের রক্তপাতের অবসানে কাজ করেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ট্রিম্বলকে ‘ব্রিটিশ এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এক মহান ব্যক্তিত্ব হিসেবে’ বর্ণনা করেছেন।
আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন নোবেল বিজয়ী ট্রিম্বলের প্রশংসা করে বলেছেন, ‘তিনি এমন ব্যক্তি যিনি উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেছেন।’

১৯৪৪ সালের ১৫ অক্টোবর যুক্তরাজ্যে ডেভিড ট্রিম্বলের জন্ম। ১৯৯৮ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি আয়ারল্যান্ডের ফাস্ট মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি তার আলস্টার ইউনিয়নিস্ট পার্টির প্রধানের দায়িত্ব পালন করেন।


অন্যান্য সংবাদ