রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন: ফখরুল

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা খেতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শর্ত দেন- নির্দলীয় সরকার মেনে নিতে হবে। তাহলে চা খেতে চা খাওয়াতে অসুবিধা নেই। অন্যথায় চা খাওয়ার কথা বলে লাভ নেই।

রবিরাব (২৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চায় তাহলে বাধা দেব না। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে চা খাওয়াব।

বিএনপি মহাসচিব বলেন, চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। আগে পদত্যাগ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুন নির্বাচন কমিশন গঠন করুন। চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই।

তিনি বলেন, সবাইকে আহ্বান করছি। এই ডাকাতদের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শতকরা ৫১ভাগ জ্বালানি আসে গ্যাস থেকে। এলএনজি আমদানির কমিশন পেতে গত ১৪ বছরে তারা গ্যাস উত্তোলন করেনি। নজর দিয়েছে কিভাবে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ পাঠানো হয়েছে। দুর্নীতি লুটপাটের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে দেশকে সিঙ্গাপুর কুয়ালামপুর বানানোর বক্তব্য দিয়ে যাচ্ছেন। বাংলাদেশ শ্রীংলকা প্রায় এক। শাসক দুর্নীতি লুটপাট করছে, প্রতারণা করছে। জ্বালানির ব্যাপারে সরকার কোনো পরিকল্পনা করেনি। তাই বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্রামে সাত আট ঘন্টা লোডশেডিং হচ্ছে। সারকারখানা বন্ধ থাকায় সংকট দেখা দেবে। বোরো ধান উৎপাদন ব্যাহত হবে।


অন্যান্য সংবাদ