রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

গ্রহন‌যোগ‌্য নির্বাচন দেন জন‌প্রিয়তা বুঝ‌তে পারবেন: দ‌ুদু

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 23, 2022

সরকা‌রের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, দে‌শে গ্রহণযোগ্য, ভালো নির্বাচন দেন তাহলে বুঝতে পারবেন তারেক রহমান কোন জায়গায় আছেন, তার জন‌প্রিয়তা কত বুঝ‌তে পার‌বেন। তি‌নি ব‌লেন, সরকারকে বলবো পদত্যাগ করেন, তত্ত্বাবধায়ক সরকার দেন নিরপেক্ষ নির্বাচন হোক তারেক রহমান এবং আমাদের দল যত ভোট পাবে ৭০-এর নির্বাচনকেও অতিক্রম করবে।

শ‌নিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উ‌দ্যো‌গে গ্যাস, বিদ্যুৎ সংকট সমাধাণের দাবি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন তি‌নি এ কথা ব‌লেন।

দুদু ব‌লেন, দেশে রিজার্ভ শুন্য, তেল কেনা যাচ্ছে না, বিদেশ থেকে কোন কিছু আমদানি করা যাচ্ছে না। এই সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে, হাসপাতাল বন্ধ হয়ে যেতে পারে, নিদারুণ এক সংকটের দিকে যাচ্ছে দেশ।

সাবেক এই ছাত্র নেতা বলেন, সরকার এখনো বলছে এটা সাময়িক কিন্তু এ দেশের সকল অর্থনীতিবিদ বলছে এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ। আমরা শুধু ব্যক্তিগতভাবে মনে করি না, দলগতভাবে মনে করি না,বিশ্বের কাছ থেকে, এদেশের জনগণের কাছ থেকে যে খবর পাই এতে বোঝা যায় এই সরকার আর বেশি দিন থাকতে পারবে না।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য এদেশের মানুষ এক সাগর রক্ত দিয়েছে। সেই গণতন্ত্র এখন আর নাই। ভোটার অধিকার নাই। দুর্নীতিতে বাংলাদেশ সারা বিশ্বে অন্যতম স্বীকৃতি পেয়েছে। এই সরকারের আমলে এত দুর্নীতি হয়েছে গত ৫০ বছরে এরকম দুর্নীতি অন্য কোন সরকারের আমলে এদেশের জনগণ দেখে নাই।

সরকারের উদ্দেশ্য বিএনপির এই নেতা বলেন, এদেশের মানুষ গণতন্ত্রকে এত ভালবাসে যে এই গণতন্ত্রের জন্য তারা রক্ত দিয়েছে। পৃথিবীতে অন্য কোন দেশ গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে এরকম দৃষ্টান্ত নাই। গণতন্ত্রের প্রশ্নে এ দেশবাসী কখনো আপোষ করে না। সরকার যদি সতর্ক না হয় তাহলে তাদের খেসারত দিতে হবে। গণতন্ত্র ধ্বংস করা পরিনাম বড় নির্মম হবে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র জনগণের ভোটার অধিকারের জন্য আমাদেরকে উঠে দাঁড়াতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিন বছর যাবত বন্দি, তারেক রহমান প্রবাস জীবন যাপন করছে তাদের ফিরিয়ে আনার জন্য, দেশে গণতন্ত্র স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া আর কোন পথ আছে বলে আমি মনে করি না।


অন্যান্য সংবাদ