শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অঙ্ক মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়: জাহ্নবী

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

মুখ খুললেই ট্রোলড হন তারকা সন্তানরা। শুরুটা করেছিলেন আলিয়া ভাট। ভারতের প্রধানমন্ত্রীর নাম পৃথ্বীরাজ চৌহান বলায় এখনো পর্যন্ত খোঁটা শুনতে হয় তাঁকে। অনন‍্যা পাণ্ডের অদ্ভূত কাণ্ডকারখানা আর নিজের ‘স্ট্রাগল’এর কথা বলে হাসির পাত্র হয়েছিলেন। এবার পালা জাহ্নবী কাপুরের। তাঁর দাবি, অঙ্ক নাকি কোনো কাজেই লাগে না।

প্রযোজক বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর সন্তান হলেন জাহ্নবী। বলিউডে তাঁর এনট্রি তারকা সন্তান হিসাবেই। এর আগেও অনেকবার সোশ‍্যাল মিডিয়া ট্রোলিংয়ের মুখে পড়েছেন জাহ্নবী। কিন্তু শোধরাননি তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, স্কুলে পড়াকালীন কোন কোন বিষয়গুলি তাঁর ভাল লাগত আর কোনগুলোই বা খারাপ লাগত।

জাহ্নবী উত্তরে বলেন, তিনি শুধু ইতিহাস আর সাহিত‍্যই পড়তেন। কারণ ওই দুটো বিষয়েই তিনি ভাল ছিল না। কিন্তু অঙ্ক তাঁর একেবারেই ভাল লাগত না। এমনকি তিনি এটাও বুঝতে পারেন না অঙ্ক শেখার প্রয়োজনটাই বা কী? এত বীজগণিত শিখলেন অথচ ক‍্যালকুলেটারের কখনো দরকারই পড়ল ন। শেষে জাহ্নবী এও বলেন, অঙ্ক মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়।

সোশ‍্যাল মিডিয়ায় সাক্ষাৎকারের ভিডিওটি ভাইরাল হতেই ঠাট্টা, মশকরা শুরু হয়েছে জাহ্নবীকে নিয়ে‌‌। কেউ বলছেন, তারকা সন্তানদের কাছে আর কত বুদ্ধি আশা করা যায়? আবার কারোর কটাক্ষ, এরা অভিনয় করতে এসেছেন। সেটুকু অন্তত ঠিক করে করতে পারলেই ভাল। বেশি বুদ্ধিমত্তা এদের কাছে আশা করা যায় না। কয়েকজন আবার পরামর্শ দিয়েছেন, অভিনেতাদের মধ‍্যেও বুদ্ধিমত্তা খুঁজলে শাহরুখ খান, সুস্মিতা সেনদের সাক্ষাৎকার দেখা উচিত।

https://www.instagram.com/p/CgQ2DmpJzE7/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again


অন্যান্য সংবাদ