রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

অবসরের ঘোষণা দিলেন লেন্ডল সিমন্স

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

সোমবার (১৮ জুলাই) দিনটা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য স্মরণীয় হয়েই থাকবে বৈকি। কেননা একদিনেই অবসরে গেলেন তিন তারকা ক্রিকেটার। সবাইকে অবাক করে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। সেই দলে পরে যোগ হন সাবেক ক্যারিবিয়ান অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার দিনেশ রামদিন। এরপর সেই তালিকায় যুক্ত হন উইন্ডিজের উদ্বোধনী ব্যাটরা লেন্ডল সিমন্স।

লেন্ডল সিমন্স ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৮টি টেস্টে, ৬৮টি ওয়ানডে ও ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। টেস্টে ২৭৮, ওয়ানডে ক্রিকেটে ১ হাজার ৯৫৮ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার ৫২৭ রান সংগ্রহ করেছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে সিমন্সের ঝুলিতে।

তিনি ২০২১ সালের অক্টোবরে শেষবার ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাঠে নামেন। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল মেরুন জার্সিতে তার শেষ ম্যাচ।

গত শুক্রবারই ক্যারিবীয় ক্রিকেট বোর্ডকে নিজের অবসর নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দেন ৩৭ বছর বয়সী এই ক্যারিবিয়ান তারকা। মঙ্গলবার তার ক্রীড়া সংস্থা ‘১২৪ নটআউট’-এর ইন্সটাগ্রাম আইডির মাধ্যমে সিমন্সের অবসরের খবর নিশ্চিত করা হয়। যেখানে বলা হয়েছে, ধন্যবাদ কিং, আপনি এখনও আছেন। আমরা এখন পর্যন্ত অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, কিন্তু ব্যাট হাতে আপনি প্রকৃতির অসাধারণ উপহার। তেমন কোনো অনুশীলন ছাড়াই আপনি সবসময় ব্যাট হাতে মাঠে নেমে গেছেন আর রানের বন্যা বইয়ে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আপনার অবদান অনস্বীকার্য।

সংস্থাটি আরও জানায়, আপনার এজেন্সি হিসেবে আপনাকে আমরা সম্মান জানাই। এখন পর্যন্ত সিপিএলে সবচেয়ে বেশি রান করা রেকর্ডও আপনি ধরে রেখেছেন। আপনি প্রথম যেদিন ক্রিকেট মাঠে নেমেছিলেন, এখন পর্যন্ত সেই প্রতিভাই ধরে রেখেছেন। তাই আপনার রিটায়ারমেন্টের সিদ্ধান্তকে রিফায়ারমেন্ট হিসেবেই আমরা মনে করছি। সুধীমণ্ডলী, সিমন্স এখন ফ্রি এজেন্ট; তাই এখন আমরা তাকে নিয়ে ফ্রাঞ্চাইজি ব্যবসার জন্য প্রস্তুত।


অন্যান্য সংবাদ