রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রোনালদোকে সৌদি ক্লাবের ২১০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 14, 2022

ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে না চাওয়ার কথা আগেই জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলটির কোচ এরিক টেন হাগ অবশ্য সাফ বলেছেন, রোনালদো বিক্রির জন্য নয়। এরমাঝেই পর্তুগিজ মহাতারকাকে পেতে লোভনীয় এক প্রস্তাব দিয়ে বসেছে সৌদি আরবের একটি ক্লাব।

পর্তুগালের গণমাধ্যমে রোনালদোকে সৌদি ক্লাবটির নিতে চাওয়ার খবর এসেছে। যদিও ক্লাবের নাম প্রকাশ করা হয়নি।

খবর, প্রস্তাবটি গ্রহণ করলে ইউনাইটেড ট্রান্সফার ফি বাবদ পাবে ৩০ মিলিয়ন পাউন্ড। সিআর সেভেনের বছর প্রতি বেতন হবে ১০৫ মিলিয়ন পাউন্ড। দুবছরে তিনি পাবেন ২১০ মিলিয়ন পাউন্ড। এজেন্ট ফি বাবদ ক্লাবটি খরচ করবে অতিরিক্ত ২০ মিলিয়ন পাউন্ড।

রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান সেটি নিয়ে সন্দেহের খুব একটা অবকাশ নেই। সেক্ষেত্রে অবশ্যই তাকে এমন একটি ক্লাবে যেতে হবে যারা এ মৌসুমে আসরটিতে খেলবে। রেড ডেভিলদের ডেরায় থাকলে তিনি এবার চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবেন না। ইপিএলে ষষ্ঠ স্থানে থেকে গত আসর শেষ করায় ইউনাইটেডের এবার ইউরোপা লিগে খেলতে হবে।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে তাহলে সৌদি আরবের ক্লাবে কেন খেলতে যাবেন রোনালদো। তবে নামটা যখন রোনালদো, তখন যেকোনো ক্লাবের বিশাল অঙ্কের প্রস্তাব অবসরের আগ পর্যন্ত আসতে থাকবে তা স্বাভাবিকই।


অন্যান্য সংবাদ