রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নারী কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনার জয়

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : July 13, 2022

নারীদের কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে বিধ্বস্তের পর উরুগুয়েকেও হারিয়েছে ব্রাজিল। তবে এদিন হতাশ হয়নি আর্জেন্টিনাও। পেরুকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে উরুগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিলের মেয়েরা। আর পেরুর বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।

প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারানো সেলেসাওরা ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। পুরো ম্যাচে উরুগুয়ের গোল তাক করে ২৪টি শট করেছেন তারা, যার ৯টি ছিল লক্ষ্যে। সেই ৯ শটের তিনটিকে জালে জড়িয়েই জয় নিশ্চিত হয়েছে ব্রাজিলের। ম্যাচের ৩২ ও ৪৮ মিনিটে গোল করেন আদ্রিয়ানা লিল দা সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে বল জালে পাঠান দেবিনহা। এই জয়ে গ্রুপ বি’র শীর্ষস্থানে নিজেদের দখল মজবুত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচ ১৯ জুলাই ভেনিজুয়েলার বিপক্ষে।

এদিকে এস্তাদিও সেন্তেনারিওতে শুরু থেকেই পেরুকে চেপে ধরে আর্জেন্টিনা। মাত্র ১৮ মিনিটেই ইয়ামিলা রদ্রিগেজের গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে ৫২, ৬২ এবং ৮৪ মিনিটে যথাক্রমে ফ্লোরেন্সিয়া বোনসেগুন্দো, এলিয়ানা স্তাবিল এবং এরিকা লনিগ্রোর গোলে বড় জয় নিশ্চিত হয় আলবিসেলেস্তেদের। গ্রুপ পর্বের তলানিতে থেকে এই ম্যাচে মাঠে নামলেও বড় জয়ে এখন গ্রুপের তৃতীয় স্থানের উঠে এসেছে আর্জেন্টিনা।


অন্যান্য সংবাদ