রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

টেস্ট র‌্যাংকিংয়ে সেরা দশেও নেই কোহলি

রিপোর্টারের নাম : / ২৭ জন দেখেছেন
আপডেট : July 6, 2022
টেস্ট র‌্যাংকিংয়ে সেরা দশেও নেই কোহলি

ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর ঘোষিত টেস্ট র‍্যাংকিংয়ে দশের বাইরে চলে গেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। তবে এ তালিকার শীর্ষে নিজের জায়গা আরও মজবুত করেছেন ইংলিশ তারকা ব্যাটার জো রুট।

মঙ্গলবার (৫ জুলাই) আইসিসির ওয়েবসাইটে টেস্ট র‍্যাংকিংয়ের তালিকা প্রকাশ করা হয়। এক নজরে দেখে নিন পুরো তালিকা

আইসিসি ঘোষিত টেস্ট র‌্যাংকিং ৯২৩ রেটিং পয়েন্ট নিয়ে প্রথম স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। ৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান তারকা মার্নাস ল্যাবুশেন, তৃতীয় স্থানে ৮২৬ রেটিং পয়েন্ট নিয়ে আছেন স্টিভ স্মিথ। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন বাবর আজম।

বাবরের ঠিক পরেই পঞ্চমস্থানে আছেন ঋশভ পন্ত। এজবাস্টনে প্রথম ইনিংসে ১১১ বলে ১৪৬ রান এবং দ্বিতীয় ইনিংসে ৮৬ বলে ৫৭ রানের সুবাদে নিজের ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট ৮০১-তে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় তারকা। তার পাঁচ ধাপ উত্থান হয়েছে। সেই পরিস্থিতিতে কেন উইলিয়ামসন প্রথম পাঁচের বাইরে চলে গেছেন। ছয় নম্বরে নেমে গিয়েছেন তিনি।

তালিকায় কেন উইলিয়ামসনের পরে রয়েছেন উসমান খাজা। লঙ্কান ব্যাটার করুনারত্নে অবস্থান করছেন আট নম্বরে। রোহিত শর্মা এক ধাপ নেমে নয় নম্বরে চলে গেছেন।

১১ ধাপ উত্থানে সেরা দশে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। তবে দীর্ঘদিন পর এই প্রথমবার টেস্ট র‌্যাংকিংয়ের দশের বাইরে চলে গেলেন বিরাট কোহলি। ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে চার ধাপ নেমে ১৩তম স্থানে আছেন তিনি।


অন্যান্য সংবাদ