সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ইরাকে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক / ৫৯ জন দেখেছেন
আপডেট : September 12, 2021

ইরাকের উত্তরাঞ্চলীয় প্রদেশ কুর্দিস্তানের রাজধানী এরবিলে মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা করা হয়েছে। শনিবার এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এই হামলা হয়েছে বলে প্রদেশটির নিরাপত্তা কর্মকর্তারা বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন।

যে এলাকায় হামলা হয়েছে, তার বেশ কাছেই মার্কিন সামরিক ঘাঁটির অবস্থান।

কুর্দিস্তানের আইনশৃঙ্খলা কর্মকর্তারা প্রাথমিকভাবে রয়টার্সকে জানিয়েছিলেন, এরবিলের বিমানবন্দরের কাছে রকেট হামলা হয়েছে। অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে বিমানবন্দর লক্ষ্য করে।

পরে কুর্দিস্তানের কাউন্টার টেররিজম ইউনিট তাদের বিবৃতিতে জানিয়েছে- বিমানবন্দরে রকেট নয়, ড্রোন হামলা হয়েছে। যে ড্রোনগুলো এক্ষেত্রে হামলাকারীরা ব্যবহার করেছে, সেগুলো বিস্ফোরকবাহী লাদেন ড্রোন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা এরবিল বিমানবন্দর এলাকায় অন্তত ছয়টি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। কারা এই হামলা করেছে, তা ও এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইরানের মদতপুষ্ট কুর্দি শিয়া মিলিশিয়া বাহিনী এই হামলার জন্য দায়ী।

গত কয়েক বছরে বেশ কয়েকবার হামলা হয়েছে এরবিল বিমানবন্দরে। অধিকাংশ হামলা করেছে মিলিশিয়া বাহিনী, যারা দীর্ঘদিন যাবত ওই এলাকা মার্কিন দখলমুক্ত করতে যুদ্ধ করে যাচ্ছে।

ইরাকভিত্তিক আন্তর্জাতিক জঙ্গিসংগঠন আইএস দমনে আন্তর্জাতিক সামরিক জোটের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। সেই জোট থেকে এখন পর্যন্ত এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ইরাক থেকে ইতোমধ্যে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে আড়াই হাজারের মতো মার্কিন সেনা রয়েছেন।


অন্যান্য সংবাদ