রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

১৩ জুলাই পদত্যাগ করবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 10, 2022

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে আগামী বুধবার (১৩ জুলাই) পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন। দেশজুড়ে বিক্ষোভ জোরালো হওয়ার পর এই ঘোষণা দিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। তিনি জানান, প্রেসিডেন্ট গোটাবায়া তাঁকে এ কথা বলেছেন।

এর আগে শনিবার গোটাবায়া রাজাপাকসের বাড়িতে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় সেখানে ভাঙচুর চালানো হয়। এ ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, প্রেসিডেন্ট বাসভবনের সুইমিং পুলে সাঁতার কাটছেন বিক্ষোভকারীরা। যদিও ওই সময় প্রেসিডেন্ট তাঁর বাসভবনে ছিলেন না।

শনিবার বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রেসিডেন্টকে সেনা সদর দপ্তরে সরিয়ে নেওয়া হয় শুক্রবার রাতেই।

শনিবার দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের বাড়িতেও হামলা চালিয়েছেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিক্ষোভকারীরা রনিল বিক্রমাসিংহের ব্যক্তিগত বাড়িতে হামলা চালিয়েছেন। এরপর সেখানে আগুন দিয়েছেন।

এ ছাড়া, ওই বাড়িতে থাকা যানবাহন ভাঙচুর করা হয়েছে। যেসব গাড়ি ভাঙচুর করা হয়েছে, সেগুলো রনিল বিক্রমাসিংহের। যদিও এই হামলার আগেই রনিল বিক্রমাসিংহে ঘোষণা দেন, সব দলকে নিয়ে সরকার গঠনে তিনি পদত্যাগ করবেন।


অন্যান্য সংবাদ