রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

সরকার স্বেচ্ছায় পদত্যাগ না করলে বাধ্য করা হবে: বিএনপি

রিপোর্টারের নাম : / ৩১ জন দেখেছেন
আপডেট : July 21, 2022

বিএনপি নেতারা বলেছেন, সরকার দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে, স্বেচ্ছায় পদত্যাগ না করলে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। তারা বলেন, দ্রুত ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল মহানগর উত্তর ও দক্ষিণ।

জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে লাগাতার অপপ্রচার ও ষড়যন্ত্র করে চলছে। বলেন, জিয়া পরিবারকে নিয়ে কোনো ষড়যন্ত্র জনগণ সহ্য করবে না। আগামী নির্বাচনে অনিয়ম করার সুযোগ দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, সরকারের কারণে দেশ শ্রীলংকার চেয়ে খারাপ দিকে যাচ্ছে।

আওয়ামী লীগ যতোদিন ক্ষমতায় থাকবে দেশের পরিস্থিতি দিনকে দিন খারাপ হবে বলেও মনে করেন বিএনপি নেতারা।


অন্যান্য সংবাদ