বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির গোপালগঞ্জে হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানকে কাঁদিয়ে ভারতের হ্যাটট্রিক সাফ জয় রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৩৭ শেখ হাসিনা-পুতুলসহ ৪ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে মব কালচার বন্ধ হোক, নইলে ভবিষ্যৎ ভয়ংকর হতে পারে! মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেবে সরকার রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ উন্নয়ন কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

অনলাইন ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : November 17, 2026
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে বিএনপির সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান তিনি।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন। আজ সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করতে পারেন স্পিকার।

ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।


অন্যান্য সংবাদ