রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে আ.লীগও দেখে নিবে: কাদের

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : May 31, 2022

শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি, হত্যার হুমকি ও রাজপথে সন্ত্রাস করলে আওয়ামী লীগও দেখে নিবে কতো ধানে কতো চাল, বলেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৩১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সঙ্গে যৌথ সভায় তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপির বিষজ্বালা শুরু হয়েছে। প্রশ্ন রাখেন, শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করলে আওয়ামী লীগ কি চুপ করে বসে থাকবে? বিএনপি আগুন নিয়ে খেললে পরিণতি হবে ভয়াবহ।

তিনি স্মরণ করিয়ে দেন, আওয়ামী লীগ রাজপথ কাউকে ইজারা দেয়নি। বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ চায় বিএনপি নির্বাচনে আসুক। না এসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে কোন লাভ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবুল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন প্রমুখ৷


অন্যান্য সংবাদ