রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

শিক্ষক উৎপলকে পিটিয়ে হত্যার দায় স্বীকার জিতুর

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : July 6, 2022
শিক্ষক উৎপলকে পিটিয়ে হত্যার দায় স্বীকার জিতুর
শিক্ষক উৎপলকে পিটিয়ে হত্যার দায় স্বীকার জিতুর

শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আশরাফুল আহসান জিতু। বুধবার (৬ জুলাই) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন তিনি।

এরপর জিতুর জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক এমদাদুল হক।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে জিতুকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছিল জিতুকে। গত ৩০ জুন জিতুর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান।

প্রসঙ্গত, গত ২৫ জুন আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী জিতু। এরপর উৎপলকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন মৃত্যু হয় তার। এরপর ২৯ জুন গাজীপুরের শ্রীপুর থেকে জিতুকে গ্রেপ্তার করে র‌্যাব।


অন্যান্য সংবাদ