শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রেলের অব্যবস্থাপনার প্রতিবেদন দিতে সময় চেয়েছে রেল মন্ত্রণালয়

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

রেলের অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন দিতে হাইকোর্টে ১ সপ্তাহ সময় চেয়েছে রেল মন্ত্রণালয়।

রোববার (৩১ জুলাই) সময় আবেদন করলে, তা মঞ্জুর করেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ।

রেলওয়ের আইনজীবী হাইকোর্টকে বলেন, রেলমন্ত্রী ঢাকার বাইরে থাকায় সময়মতো প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। তবে রেলমন্ত্রী, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ট্রেনের ছাদে যাত্রী ওঠা বন্ধসহ সব ব্যবস্থা নেবেন।

এর আগে গত ২১ জুলাই রেলের অব্যবস্থাপনা নিয়ে মহিউদ্দিন রনির স্মারকলিপির অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানায় রেলওয়ে। সে সময় হাইকোর্ট বলে, ঘণ্টার পর ঘণ্টা দাড়িয়ে মানুষ টিকিট কাটে, আর অন্যদিকে কালোবাজারি হয়।

এ সময় রেল কর্মকর্তারা ব্যর্থতা স্বীকার করে, তাদের লোকবল সংকটের অজুহাত দেন। হাইকোর্ট বলে, এসব অজুহাত দিয়ে প্রশাসন কিভাবে চালাবেন।

অতিরিক্ত যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে, সেটি রেলের কর্মকর্তা জালিয়াতি করে এমন অভিযোগ করে হাইকোর্ট।


অন্যান্য সংবাদ