শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

রেকর্ডের রাত গোলে রাঙালেন কেইন

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
রেকর্ডের রাত গোলে রাঙালেন কেইন

ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার রাতটি স্মরণীয় করে রাখলেন হ্যারি কেইন। নিজের ১২৬তম আন্তর্জাতিক ম্যাচে গোল করে থ্রি লায়ন্সদের জেতালেন এই স্ট্রাইকার।

বৃহস্পতিবার রাতে ইউয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়েছে ইংল্যান্ড। সমতায় থাকা ম্যাচে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন কেইন।

ওয়েম্বলিতে গ্যালারিভর্তি দর্শকের সামনে মাঠে নামে ইংল্যান্ড। ম্যাচের আগে কেইনের রেকর্ড গড়া উপস্থিতি উদ্‌যাপন করা হয়। গত মাসে পিটার শিলটনের ১২৫ ম্যাচের রেকর্ড স্পর্শ করেছিলেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। এবার তাকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২৬ ম্যাচ খেলার কীর্তি গড়লেন ৩৩ বছর বয়সী কেইন। ম্যাচের আগে প্রিন্স অব ওয়েলস ও শিলটন বিশেষ সম্মাননা দেন কেইনকে।

২৪তম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন মরগান রজার্স। বেলিংহামের বাড়ানো বল মাটিতে পড়ার আগেই জালে পাঠান তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ক্রোয়েশিয়া। ৫৯তম মিনিটে জারেল কোয়ানসার দুর্বল হেডের সুযোগ কাজে লাগিয়ে সমতা ফেরান পেতার সুকিচ। তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি সফরকারীরা। কর্নার থেকে আসা বলে কোয়ানসাকে ফেলে দেন ইভান স্মলচিচ। ভিডিও সহকারী রেফারির পরামর্শে পেনাল্টি দেন রেফারি। ৬৪তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন কেইন।

ইংল্যান্ডের জার্সিতে এটি কেইনের ৯২তম গোল। টানা পাঁচ আন্তর্জাতিক ম্যাচে গোলও করলেন তিনি। শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও আর গোল পায়নি ক্রোয়েশিয়া।

এই জয়ের মধ্য দিয়ে আগামী মার্চে নেশনস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’ গ্রুপ ৪-এর দ্বিতীয় স্থানে তারা। ৫ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। রোববার মাদ্রিদে স্পেনের মুখোমুখি হবে ইংল্যান্ড। ওই ম্যাচে জয় পেলে গ্রুপের শীর্ষস্থান দখল করবে ইংলিশরা।


অন্যান্য সংবাদ