শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠাতে চাওয়া’র প্রশ্নে জয়সওয়ালের বক্তব্য পাবনায় ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ ১১ দিনেই দেশে দেড় বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ছাড়ালো ১৩ শ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আর রাজনীতিতে ফিরতে দেবে না জনগণ: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য পাসপোর্ট-ভিসা নয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে কথা হওয়া উচিত: রিজভী নাশকতা দমনে কঠোর পুলিশ; রাজনৈতিক ঐক্যের পরামর্শ বিশ্লেষকদের জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের: বিবিসি শীতের সবজির কমেনি দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা টানা ৪ দফায় ৯ হাজার ৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক / ২ জন দেখেছেন
আপডেট : November 13, 2026
টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন টানা দ্বাদশ ম্যাচে জয় পেয়েছে। একইসঙ্গে টানা সর্বোচ্চ ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডও ধরে রাখল লুইস দে লা ফুয়েন্তের দল। দারুণ পারফরম্যান্সে তারা চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে। উয়েফা নেশন্স লিগের তিন নম্বর গ্রুপে পাঁচ ম্যাচের সবকটিতেই জিতল স্প্যানিশরা।

চেক প্রজাতন্ত্রের মাঠে গিয়ে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছেন স্পেন। শুরু থেকেই পজেশন ধরে রাখলেও গোল পেতে তাদের ৩৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। নিজেদের বক্সে স্বাগতিক মিডফিল্ডার লুকাস অ্যামব্রোসের হাতে বল লাগলে ভিএআরের মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত আসে। স্পট কিকে স্পেনকে এগিয়ে দেন অ্যালেক্স বায়েনা।

বিরতির পর নেমেই সফরকারীরা লিড ব্যবধান দ্বিগুণ করেছিল। তবে অফসাইডে কাটা পড়ে ইয়েরেমি পিনোর গোল। গোলরক্ষক উনাই সিমন মাঝমাঠের ওপর দিয়ে কিক নিলে তিনি সবাইকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেছিলেন। কিছুক্ষণ পর চেক প্রজাতন্ত্র সমতায় ফেরার কাছে ছিল। কিন্তু লাদিস্লাভ ক্রেইচির ভলি শট সিমনের ওপর দিয়ে গিয়ে পোস্ট ঘেঁষে চলে যায়। এরপর ৬৮ মিনিটে তাদের আরেকটি হেড লাগে ক্রসবারে।

দুভাগ্যের দেয়াল টপকাতে না পারা চেক প্রজাতন্ত্র বড় ধাক্কা খায় ৭২ মিনিটে। প্রতিপক্ষের নিশ্চিত গোলের সুযোগ ঠেকাতে ডিফেন্ডার ক্রেইচি ফাউল করে লাল কার্ড দেখেন। ১০ জনের দল নিয়ে যোগ করার সময়ে দ্বিতীয় গোল হজম করে চেকিয়া শিবির। বদলি নামা মার্ক পুবিল নাম লেখার স্কোরশিটে। জাতীয় দলে এটি তার দ্বিতীয় গোল।

নেশন্স লিগে পাঁচ ম্যাচে শতভাগ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপের শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। তিনে থাকা ক্রোয়েশিয়ার পয়েন্ট স্রেফ ৩।


অন্যান্য সংবাদ