বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার রাজধানীতে জামায়াতের সমাবেশ রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান টেকসই প্রত্যাবাসন: শামা ওবায়েদ আগামী বছ‌রের শুরুতে বাংলাদেশ সফরে আসতে পারেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোপালগঞ্জে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংকে ভাঙচুর-আগুন বাংলাদেশে বিএনপি কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করবে না: দুদু বিরোধী দলকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান সেতু, খাল খনন ও সড়ক উন্নয়নসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে চীনে পৌঁছেছেন পুতিন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী এনআইডি সেবা নিয়ে দুর্নীতি থেকে মুক্তি পেতে চায় কমিশন: সিইসি মেঘনা আলমকে দুদকে তলব পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব সিপিডির

রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ চান জেলেনস্কি

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 27, 2022

রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগ করতে জি-৭ জোট নেতাদের প্রতি আহবান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভিডিও কলের মাধ্যমে সোমবার (২৭শে জুন) জি-৭ সম্মেলনে ভাষণ দেন জেলেনস্কি। তিনদিনের এই সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি জি-৭ জোট নেতাদের আহবান জানান, তারা যেন রাশিয়াকে আরও বেশি চাপে রাখে। খবর বিবিসি’র।

একই সঙ্গে তিনি আরও ভারী অস্ত্র এবং বিমান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্ট। ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এর আগেও তিনি মিত্র দেশগুলোর কাছে অত্যাধুনিক অস্ত্র সহায়তা চেয়েছেন।

এদিকে জেলেনস্কির আহ্বানে সাড়া দিয়ে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ বলেন, জি-৭ ভুক্ত দেশগুলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর আরও বেশি চাপ প্রয়োগ করবে।

এর আগে জার্মানির ব্যাভারিয়ান আল্পসে বৈঠকের শুরুতে, সাতটি ধনী দেশের মধ্যে চারটি দেশ রাশিয়ার স্বর্ণ আমদানি নিষিদ্ধ করার জন্য মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের কথা জানায়।

স্থানীয় সময় রোববার ব্রিটিশ সরকার জানায় যে, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে। জি-৭ জোটের বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের দলে যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।


অন্যান্য সংবাদ