শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

রমনা থানার ওসির সম্পদের অনুসন্ধান হবে কিনা জানা যাবে বুধবার

রিপোর্টারের নাম : / ৪২ জন দেখেছেন
আপডেট : August 8, 2022

রমনা থানার ওসি মনিরুল ইসলাম সম্পদের বিষয়ে অনুসন্ধান হবে কিনা সে বিষয়ে হাইকোর্টে আদেশ বুধবার।

সোমবার (৮ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে, রমনা থানার ওসির সম্পদের বিষয়ে একটি গণমাধ্যমের সংবাদ নজরে আনেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

তিনি হাইকোর্টকে বলেন, সরকারী এজেন্সির তথ্য মতে ওসি মনিরুল ইসলামের অজ্ঞাতনামা অনেক সম্পদ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধান করা দরকার। বিষয়টির সাথে একমত হন দুদক আইনজীবী খুরশীদ আলম খান। পরে বিষয়টিকে আবেদন আকারে আনতে বলে হাইকোর্ট।

গত ৫ আগস্ট একটি গণমাধ্যমে, ‘ঢাকায় ওসির আটতলা বাড়িসহ বিপুল সম্পদ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে সরকারী এজেন্সি বরাত দিয়ে বলা হয়, রমনা থানার ওসি মনিরুল আরও অনেক প্লট ও সম্পত্তির মালিক।


অন্যান্য সংবাদ