রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভোট ডাকাতদের পাহারা দেওয়া সম্ভব নয়: মির্জা আব্বাস

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘নির্দলীয় সরকার ছাড়া শুধু বিএনপি নয়, কোন দলকেই নির্বাচনে যেতে দেয়া হবে না। এমনকি ভোট নিয়ে কারচুপি হলে প্রতিহত করা হবে।’

সোমবার (৪ জুলাই) খিলগাঁও থানা বিএনপির ১, ২, ৩ নম্বর ওয়ার্ড সম্মেলনে মির্জা আব্বাস বলেন, ‘ভোট ডাকাতি না হলে জনপ্রিয়তার শীর্ষে থাকা বিএনপি বারবার ক্ষমতায় আসতো।’

‘আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্দলীয় সরকারের অধীনে হতে হবে, তবেই বিএনপি অংশ নেবে বলে জানান তিনি। সরকার পতনে আন্দোলনের পরিকল্পনা নিয়ে পরামর্শ দিয়ে মির্জা আব্বাস বলেন, তারা গুন্ডামী করেন না, তবে কেউ করলে তা প্রতিহত করতে জানেন। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের ভূমিকা নিয়ে নির্বাচন কমিশনের পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নির্বাচিত এমপিদের পাহারা দেওয়া সম্ভব, ভোট ডাকাতদের পাহারা দেওয়া সম্ভব নয়।’


অন্যান্য সংবাদ