মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আরও ১৮৪০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 27, 2022

করোনাভাইরাসে বিশ্বে আরও ১ হাজার ৮৪০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে আক্রান্ত হয়েছেন আরও ৬ লাখ ৭৬ হাজার ৪০০ জন।একই সময় সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ২০ হাজার ১১৯ জন।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল জাপান। দেশটিতে এসময় করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ১৩৯ জনের। আর মৃত্যু হয়েছে ৩১০ জন।

করোনায় বিশ্বে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৩১২ জনের। আর করোনা পজিটিভ হয়েছেন ৬৩ হাজার ৭৯৭ জন।

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ২৭০ জন। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ১০১ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ২২৬ জন।

এছাড়া ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৯৯৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ৬৪ জন। আর মারা গেছেন ৮১ জন।


অন্যান্য সংবাদ