মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাবার জন্য ডিএনএ নমুনা দিলো শিশু ফাইজা

চট্টগ্রাম প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : June 6, 2022
বাবার জন্য ডিএনএ নমুনা দিলো শিশু ফাইজা

চট্টগ্রামে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিখোঁজ বাবার মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা দিতে এসেছে মাত্র সাত মাসের শিশু।

শিশুটির নাম ফাইজা। তাকে নিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ কেন্দ্রে এসেছে মামা ও মা। দুর্ঘটনায় নিখোঁজ আব্দুস সোবহানের পরিচয় জানতে নমুনা পরীক্ষার জন্য তাঁর এই সাত মাসের শিশুকন্যাকে নিয়ে এসেছে পরিবার। তার নাক থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রয়েছেন ফাইজার এক মামাও। নিখোঁজ ভাইয়ের মরদেহ শনাক্তে নমুনা দিয়েছেন ফাইজার মা।

জানাগেছে, শনিবার রাতে যখন আগুন লাগে তখন ইমোতে ভিডিও কলে স্ত্রীকে আগুন দেখান সোবহান। এরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার দিনভর খোঁজাখুঁজি শেষে তার মরদেহ পাওয়া যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।

তবে সে মরদেহ অন্য একটি পরিবার এসে তাদের স্বজন বলে দাবি করেন। এ কারণে এখন ওই মরদেহ শনাক্ত করতে ডিএনএন নমুনা দিয়েছে আবদুস সোবহানের সাত মাস বয়সী শিশু কন্যা।

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর থেকে ভাই বাবুল মিয়ার খোঁজে এসেছিলেন সিরাজুল ইসলাম। রোববার সারাদিন ভাইকে না পেয়ে ও ভাইয়ের মরদেহ না পেয়ে আজ ডিএনএ দিয়েছেন তিনি। তার একটাই চাওয়া ভাইয়ের মরদেহটি যেন ফেরত পান।

সিআইডির চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি পরিবারের দুজনের কাছ থেকে নমুনা নেওয়া হবে। নমুনা হিসেবে অন্তত দুজন স্বজনের রক্ত নেওয়া হচ্ছে।’


অন্যান্য সংবাদ