রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রস্তাবিত বাজেট দুর্নীতিবাজদের জন্য- বিএনপি

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : June 11, 2022

প্রস্তাবিত বাজেটকে বাস্তবতা বিবর্জিত বলে উল্লে­খ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ নয়, এই বাজেট দুর্নীতিবাজদের জন্য। আজ (শনিবার) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় দলটির মহাসচিব বলেন, ‘প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়। একটা বিশেষ শ্রেণীর মানুষকে সুবিধা দেয়ার বাজেট। যা কেবলমাত্র সরকারের আশীর্বাদপুষ্টদের জন্য করা হয়েছে’। এই বাজেট প্রকৃতপক্ষে দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাওয়া বিপুল অঙ্কের টাকা বৈধ করার ম্যাজিক বক্স। এতে অর্থপাচার সংক্রান্ত মামলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে’।

মির্জা ফখরুল বলেন, বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। এটা কোনও অর্থেই সাধারণ জনগণের বাজেট নয়। এটা ডলার পাচারকারী ও অর্থ লুটেরাদের বাজেট। তিনি আরও বলেন, চাল, ডাল, তেল, লবণ, চিনি ও গ্যাস, বিদ্যুৎ, পানির মূল্য হ্রাসের কোনও কার্যকরী কৌশল না নিয়েই শুধু নিজেদের বিত্ত-বৈভব বাড়াতে এ বাজেট প্রণীত হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, নিয়মে যারা সৎ ভাবে ব্যবসা করছেন, তারা কর দিতে নিরুৎসাহিত হবেন। এর আগেও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। পাচার হওয়া টাকা দেশে আনার বৈধতা দিলে যারা নিয়মিত কর দেন, তারা হতাশ হবেন। এতে পাচারের প্রবণতা বাড়বে’।


অন্যান্য সংবাদ