মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি? সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিস সুইজারল্যান্ডের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের

নিজস্ব প্রতিবেদক / ৬ জন দেখেছেন
আপডেট : October 26, 2026
প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ দুবাই ক্রাউন প্রিন্সের

আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী আইডেক্স ২০২৭ এবং অষ্টম নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী ন্যাভডেক্স ২০২৭-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় অবস্থিত ইউএই দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রদর্শনী দুটিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী ২৫ থেকে ২৯ জানুয়ারি আবুধাবির আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) প্রদর্শনী দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইউএই দূতাবাস জানায়, আইডেক্স ও ন্যাভডেক্স আন্তর্জাতিক প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ দুটি আয়োজন। এসব প্রদর্শনীতে স্থল, নৌ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও অগ্রগতি তুলে ধরা হয়।

এতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরাও অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি আয়োজন দুটিকে সমৃদ্ধ করবে এবং এগুলোর সাফল্যে অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন শেখ হামদান।

একই সঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও গভীর সম্মান জানিয়েছেন।


অন্যান্য সংবাদ