মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি? সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিস সুইজারল্যান্ডের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

জাতিসংঘের একটি তদন্ত কমিশন জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল। এসব অপরাধের মধ্যে রয়েছে নিধনযজ্ঞ, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও অন্যান্য ধরনের যৌন সহিংসতা।

জাতিসংঘের সাধারণ পরিষদে জমা দেওয়া এক নতুন প্রতিবেদনে কমিশন বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযান ও ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা একটি ‘ব্যাপক ও পদ্ধতিগত হামলার’ অংশ হয়ে উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয়তা, বর্ণ, জাতিগত পরিচয়, লিঙ্গ ও বয়সের ভিত্তিতে ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলার শিকারদের মধ্যে শিশুরাও রয়েছে।

কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১ হাজার ৮০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এ ছাড়া ২০২৬ সালের আগস্ট পর্যন্ত ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত অবস্থায় ছিলেন।প্রতিবেদনে গাজা পরিস্থিতি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।

কমিশনের দাবি, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েল গণহত্যামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সেখানে ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন ভূখণ্ডের বিস্তার আরও বেসামরিক মানুষের মৃত্যু ও আহত হওয়ার কারণ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তদন্ত কমিশন আরও বলেছে, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করা, বশীভূত রাখা এবং তাদের সমাজকে অস্থিতিশীল করে তুলতে যৌন সহিংসতা ব্যবহার করা হয়েছে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের প্রায় সম্পূর্ণ দায়মুক্তি ভোগ করার সুযোগ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র: আল-জাজিরা


অন্যান্য সংবাদ