মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি? সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিস সুইজারল্যান্ডের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের পশ্চিম তীরে যুদ্ধাপরাধ-মানবতাবিরোধী অপরাধ করেছে ইসরায়েল: জাতিসংঘ

আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক / ৩ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের

আসামের রাজধানী গুয়াহাটিতে ব্যবসায়িক বিরোধের জেরে চলল এলোপাথাড়ি গুলি। জিএস রোড সংলগ্ন বোরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ নামক একটি হোটেলে এ ঘটনা ঘটে। গুলিতে এক পরিবারের মা-ছেলে ও নিকটাত্মীয়সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত হোটেল লিজগ্রহীতা ঘনকান্ত গগৈকে পার্শ্ববর্তী পল্টনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাইসেন্সপ্রাপ্ত পয়েন্ট ৩২ বোরের পিস্তলটি বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) রাতে ‘বিলাস ইন’ হোটেল থেকে হঠাৎ একাধিক গুলির শব্দ ভেসে আসে। স্থানীয়দের বরাতে খবর পেয়ে গুয়াহাটি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।সংবাদ পড়ুন

এই ঘটনায় সত্যেন্দ্র পাঠক নামের এক হোটেল কর্মী হাতে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশি তদন্তে শনাক্ত হওয়া নিহতরা হলেন, হেলেনা ভরালি (হোটেলের মূল মালকিন),এষাণ কাশ্যপ ওরফে দেবর্ষি কাশ্যপ (হেলেনা ভরালির পুত্র),ভূদেব ভরালি (হেলেনা ভরালির দাদা), নারায়ণ দাস (হোটেল কর্মী/সহযোগী), অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তি (পরিচয় নিশ্চিত করার কাজ চলছে)

প্রাথমিক তদন্ত শেষে গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, এটি কোনো হামলা বা পরিকল্পিত ছিনতাই নয়, বরং ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত পুরোনো বিরোধের মর্মান্তিক পরিণতি।

বরপেটার ব্যবসায়ী প্রয়াত ধ্রুব ভরালির মালিকানাধীন এই হোটেলটি তাঁর মৃত্যুর পর স্ত্রী হেলেনা ভরালি পরিচালনা করছিলেন। বছর খানেক আগে হেলেনা ভরালি হোটেলটি চালানোর জন্য ঘনকান্ত গগৈকে লিজ দেন। বিগত কয়েক মাস ধরে লিজের শর্তাবলি, বকেয়া টাকা এবং চুক্তি নবায়ন নিয়ে ঘনকান্তের সঙ্গে মালিকপক্ষের তিক্ততা তৈরি হয়।

সোমবার রাতে এই বকেয়া ও নিয়ন্ত্রণ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘনকান্ত চরম উত্তপ্ত হয়ে ওঠেন এবং নিজের আগ্নেয়াস্ত্র বের করে পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে মা, ছেলেসহ উপস্থিতদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালান।

ঘটনার পরেই আততায়ী ঘনকান্ত গগৈ চত্বর ছেড়ে পালিয়ে আত্মগোপনের চেষ্টা করে। কিন্তু গুয়াহাটি পুলিশের বিশেষ দল শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে দ্রুত তাকে ধরে ফেলে।

বর্তমানে নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য জিএমসিএইচ (GMCH)-এর মর্গে রাখা হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই অপরাধে আর কেউ সহায়তা করেছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।


অন্যান্য সংবাদ