মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ: আইএমএফ মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ জনের রায় বৃহস্পতিবার ধ্বংসস্তূপ থেকে স্বাস্থ্যখাতের অগ্রযাত্রা শুরু করেছে সরকার: রাষ্ট্রপতি ফাইনালের সমীকরণ চাপ নয়, বাংলাদেশকে দিচ্ছে অনুপ্রেরণা: শান্ত আইজিপির বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তারেক রহমানের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাবে যুবদল: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপা‌নের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইজিপির বক্তব্য আতঙ্কজনক : মামুনুল হক ২২ বছরে ‘কথিত বন্দুকযুদ্ধে’ নিহত ২ হাজার ৯৫৭ জন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি? সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের গেজেট প্রকাশ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মিস সুইজারল্যান্ডের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, প্রাণ গেলো মা-ছেলেসহ ৫ জনের

নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে এনসিপি?

অনলাইন ডেস্ক / ১ জন দেখেছেন
আপডেট : October 27, 2026
এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, কারা কোন পদে

রাজনীতিতে নতুন বন্দোবস্ত, বৈষম্যহীনতার কথা বললেও পুরনো সংস্কৃতির পথেই হাঁটছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, সদ্য পুনর্গঠিত ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে মাত্র দু’জন নারী সদস্য থাকা হতাশাজনক। যদিও এনসিপি বলছে, যোগ্যতা ও সাংগঠনিক অবদানের ভিত্তিতেই পুনর্গঠন করা হয়েছে কমিটি। আগামীতে কাউন্সিলের পাশাপাশি নারী নেতৃত্ব আরও বাড়ানোর কথাও জানায় দলটি।

২০২৪ সালের গণভ্যুত্থান বদলে দিয়েছিলো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দেয়া তরুণরাই পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। যদিও তখন গুঞ্জন ছিলো তরুণ উদ্যোগের আড়ালে তৈরি হতে যাচ্ছে কিংস পার্টি। তবে এসব আলোচনা সমালোচনার মধ্যেই ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি।

দলটির আহ্বায়ক হন তৎকালীন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলাম, আর সদস্যসচিব করা হয় আখতার হোসেনকে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গঠিত দলে নারীরাও ছিলেন গুরুত্বপূর্ণ নেতৃত্বে। তবে তাতে ফাটল ধরে জাতীয় নির্বাচনের আগে জামায়াতের সঙ্গে জোট গড়া নিয়ে। তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন একাধিক প্রথম সারির নারী নেত্রী।

প্রতিষ্ঠার প্রায় ২১ মাস পর নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব রেখেই পুনর্গঠিত হয় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিসহ ১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদ। আর সেখানেও নতুন করে প্রশ্ন উঠলো নারী প্রতিনিধিত্ব নিয়ে।

১৬ সদস্যের রাজনৈতিক পর্ষদে নারী সদস্য মাত্র দু’জন। এমনকি জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম-সদস্যসচিব পদেও নেই নারী নেতৃত্ব। এ নিয়ে দলটির সিদ্ধান্ত কথা জানতে চাওয়া হলে দলের দুই রাজনৈতিক পর্ষদের সদস্য জানান, যোগ্যতার ভিত্তিতেই পুনর্গঠিত হয়েছে কমিটি।

রাজনৈতিক পর্ষদের সদস্য সরওয়ার তুষার বলেন, ‘পুরুষ নারীর ব্যাপারটা বিবেচনা করা হয়নি। অন্যরাও আছেন, দলে সবসময় এই গণতান্ত্রিক প্রতিযোগিতাটা আছে, কাজের মূল্যায়নের ব্যবস্থা আছে। পলে সে অনুযায়ী যে-কেউ পদে আসবেন। কারো প্রোমোশন হবে, কারো ডিমোশন হবে। কিন্তু এখানে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হলো রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে প্রোমোশন বা ডিমোশন হিসেবে দেখার সুযোগ নেই।’

রাজনৈতিক পর্ষদের আরেক সদস্য নুসরাত তাবাসসুম বলেন, ‘নারীবান্ধব রাজনীতি তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। এখানে পার্সেন্টেজের হিসাবে না গিয়ে বলা ভালো যে, যতজন যোগ্য নারী এনসিপির রাজনীতিতে বিশ্বাসী, তারা যেন নিজেদের উপযুক্ত জায়গাই পায়। সেটা টপ লিডারশিপ থেকে শুরু করে একেবারে সদস্য পদ পর্যন্ত। এছাড়া আমরা চাই আরও বেশি নারী নেতৃত্ব উঠে আসুক।’

রাজনৈতিক বিশ্লেষক ড. দিলারা চৌধুরী মনে করছেন, পুরনো রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে প্রত্যাশা ছিলো, তা পূরন করতে পারেনি এনসিপি। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানসহ আন্দোলনের মাঠে নারীদের দৃশ্যমান অংশগ্রহণ থাকলেও, দলের নীতি নির্ধারণী পর্যায়ে তাদের সীমিত উপস্থিতি হতাশাজনক।

ড. দিলারা চৌধুরী বলেন, ‘চব্বিশের আন্দোলনের নারীরা কোথায় গেলো? তারা ঘরে ফিরে গেলো কেন? অনেকেই ইচ্ছা করেই ঘরে ফিরে গেছে। তবে অনেকেই কিন্তু চেয়েছে যে, রাষ্ট্র বিষয়ে তাদের অংশগ্রহণ থাকুক। কিন্তু তাদের আগের মতোই সেই পেছনে ঠেলে দেয়া হয়েছে এবং এনসিপিও একই কাজ করলো। এটা আমার কাছে হতাশাব্যঞ্জক।’

আরেক রাজনৈতিক বিশ্লেষক শাফকাত রাব্বী বলছেন, নারী সংগঠন গঠন কিংবা বিভিন্ন পদে নারীদের অন্তর্ভুক্ত করাই যথেষ্ট নয়; বরং রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত জরুরি। তার আশা, আগামী কাউন্সিলে বিষয়টি গুরুত্ব দেবে এনসিপি।

শাফকাত রাব্বী বলেন, ‘এনসিপি খুব সম্ভবত একটা অভ্যন্তরীণ ইলেকশন করবে নেতৃত্ব নির্বাচনের। খুব সম্ভবত সেটা আগামী বছর কোনো একসময় হবে। আমি আশা করবো, সেই ইলেকশনে নেতৃত্বের ক্ষেত্রে যেন নারীরা নির্বাচনে দাঁড়ান এবং এনসিপির ইলেকশন প্রসেস যেটা হবে, সেটাতে যেন কোনো বাঁধা না থাকে। সেখান থেকে যেন নারী নেতৃত্ব নির্বাচন করে দলের শীর্ষ পর্যায়ে আসতে পারে।’

এদিকে ২৫ অক্টোবর দলটির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হন ডা. মাহমুদা আলম মিতু, আর নুসরাত তাবাসসুমকে করা হয়েছে সদস্যসচিব।


অন্যান্য সংবাদ