শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পিএসজির বিরুদ্ধে মেসির বিরূপ মন্তব্য

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 24, 2023
পিএসজির বিরুদ্ধে মেসির বিরূপ মন্তব্য

ক্রীড়া ডেস্ক: ফরাসি ক্লাব পিএসজির সঙ্গে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত লিওনেল মেসির চুক্তি। তারপরই তিনি হয়ে যাবেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২০২১ সালে পিএসজিতে যোগ দেন মেসি।

দেশি ও ক্লাব সতীর্থ থাকায় পিএসজিতে আগ্রহ নিয়ে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক। আর নেইমার ও এমবাপ্পের সঙ্গে মিসে যুক্ত হওয়ায় পিএসজির সমর্থকরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখা শুরু করে। কিন্তু ইউরোপের শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন ছাড়াই পিএসজি ছাড়ছেন মেসি।

মেসি দুই মৌসুমি লিগ ওয়ান শিরোপা জিতলেও জিততে পারেনি পিএসজি সমর্থকদের মন। শুরুর দিকে তারা মেসিকে মাথায় তুলে রাখলেও ধীরে ধীরে তার প্রতি যেন ভালোবাসা কমে যায়। এমনকি ক্লাবটির সমর্থকদের থেকে অনেক সময় দুয়োও শুনতে হয়েছে মেসিকে। বিশেষ করে সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বিদায়ের পর মেসির প্রতি সমর্থকদের বিরূপ মনোভাব আরও বাড়ে। এমনকি বিদায়বেলাতেও মেসিকে দুয়ো দিয়েছেন তারা।

মায়ামিতে যাওয়ার ঘোষণা দেয়ার সময় মেসি বলেছিলেন, পিএসজিতে দুই মৌসুমে তিনি ভালো ছিলেন না। এবার পিএসজি সমর্থকদের দুয়ো শোনা নিয়ে মুখ খুলেছেন মেসি।

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার কারণ হিসেব মেসি বলেন, ‘আমি প্যারিসে গিয়েছিলাম কারণ ক্লাবটিকে আমার পছন্দ হয়েছি। সেখানে আমার বন্ধুরা আছে। জাতীয় দল থেকেও অনেককে আমি চিনি। অন্য জায়গার চেয়ে সেখানে মানিয়ে নেওয়া আমার কাছে সহজ মনে হয়েছিল। সে কারণেই আমি প্যারিসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তবে পিএসজির সমর্থকদের থেকে ভালোবাসা নয় বরং বিরূপ আচরণ নিয়ে বিদায় নিচ্ছেন মেসি। আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘শুরুতে সবকিছু দারুণ ছিল। আমি দারুণ উৎসাহ পেয়েছিলাম, যা আমি প্রায়ই বলেছিলাম। তবে এরপর লোকেরা আমার সঙ্গে ভিন্নভাবে আচরণ করা শুরু করে। প্যারিসের বড় অংশের সঙ্গে সম্পর্কে ফাটল ধরে। অবশ্যই সেটা আমার উদ্দেশ্য ছিল না। এ ধরনের ঘটনা এর আগে এমবাপ্পে ও নেইমারের সঙ্গেও ঘটেছে। এটাই তাদের কাজ করার ধরন। তবে আমি এখনো সেই সব মানুষকে মনে রেখেছি, যারা আমাকে সমর্থন করেছে।’

এ সময় নেইমার ও এমবাপ্পেকে নিয়েও কথা বলেছেন মেসি, ‘আমি নেইমার ও এমবাপ্পের স্মৃতি মনে রাখব, যারা আমাকে শুরু থেকেই সমর্থন দিয়েছিল।’


অন্যান্য সংবাদ