রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

‘নির্বাচন ইভিএমে হোক চায় না জাতীয় পার্টি’

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

আগামী নির্বাচন ইভিএমে হোক জাতীয় পার্টি তা চায় না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ইভিএম চাপিয়ে দিতে চায় না ইসি। রোববার নির্বাচন কমিশন ভবনে রাজনৈতিক দলের সাথে প্রথম মতবিনিময় সভায় এসব আলোচনা হয়।

ইভিএম নিয়ে আস্থা ফেরাতে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শুরু করেছে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন।

প্রথম দফায় জাতীয় পার্টিসহ তেরোটি দলকে আমন্ত্রণ জানায় ইসি।
সভায় বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে ইভিএম ব্যবহারে আপত্তি জানায়। তুলে ধরেন ইভিএম নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা।

এসব অভিযোগের তাৎক্ষণিক ব্যাখা দেন ইসির ইভিএম দপ্তরের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইভিএমে ভোট দিতে মানুষ প্রস্তুত নয়।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, কমিশন কোনকিছু চাপিয়ে দেবে না।

পরে রাজনৈতিক দলের নেতাদের ইভিএমের বিভিন্ন যন্ত্রশাংশ সম্পর্কে বাস্তব ধারণা দেন কমিশনের কারিগরি দল।


অন্যান্য সংবাদ