শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

চেলসি ছেড়েছেন মিডফিল্ডার রস বার্কলি

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : August 30, 2022

পারষ্পরিক আলোচনার প্রেক্ষিতে চেলসি ছেড়ে চলে গেছেন মিডফিল্ডার রস বার্কলি। আর সে কারনে এখন তিনি ফ্রি-এজেন্টে পরিনত হয়েছেন বলে জানিয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।
ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২০১৯ সাল থেকে ৩৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বার্কলি। কিন্তু এবারের মৌসুমে চেলসি বস থমাস টাচেলের অধীনে তার আর খেলা হচ্ছেনা। গত মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয়টি ছিল চেলসির জার্সি গায়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের সর্বশেষ ম্যাচ। ঐ ম্যাচে ৯০ মিনিটে তিনি জয়সূচক গোলটি করেছিলেন।
এক বিবৃতিতে চেলসির পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্যারিয়ারের বাকি সময়টার জন্য আমরা তাকে শুভকামনা জানাচ্ছি।’
চেলসি ছাড়াও ধারে তিনি এ্যাস্টন ভিলা ও এভারটনে খেলেছেন। প্রিমিয়ার লিগে সর্বমোট ২৩২ ম্যাচে তার রয়েছে ২৯টি গোল ও ২৮টি এসিস্ট। মাত্র ১৭ বছর বয়সে এভারটনের জার্সি গায়ে তার প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। কিন্তু চেলসিতে আসার পর তিনি নিজের যোগ্যতার যথেষ্ট প্রমান দেন। গত ১৪ মে লিভারপুলের বিপক্ষে এফএ কাপের ফাইনালে শেষভাগে বদলী হিসেবে বার্কলি মাঠে নেমেছিলেন। ওয়েম্বলির ম্যাচটিতে পেনাল্টিতে পরাজিত হয় ব্লুজরা।


অন্যান্য সংবাদ