মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু

চীনে রেকর্ড তাপমাত্রা, জনজীবন অতিষ্ট

রিপোর্টারের নাম : / ৪৭ জন দেখেছেন
আপডেট : July 25, 2022

চীনের বিভিন্ন নগরীতে সোমবার তাপদাহের জন্য রেড এলার্ট জারি করা হয়েছে। এ কারণে লাখো মানুষকে তাদের বাসাবাড়িতে অবস্থান করার ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে দেশটিতে তাপমাত্রা অনেক বেড়ে যাওয়ায় বিদ্যুত সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়। খবর এএফপি’র। খবর এএফপি’র।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা চরম মাত্রায় বেড়ে যাওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে এসব অঞ্চলে ভয়াবহ তাপদাহ বয়ে যেতে দেখা যায়। এ মাসে পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশে এবং গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ভারতের অনেক প্রদেশে তাপ প্রবাহ বয়ে যায়।

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ফলে চরম আবহাওয়া বারবার দেখা দিচ্ছে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে ধারণা করা হচ্ছে।

এক্ষেত্রে চীন কোন ব্যতিক্রম দেশ না। এই গ্রীস্মে দেশটিতে রেকর্ড গরম পড়ায় জনজীবন অতিষ্ট হয়ে উঠেছে।
চীনের পূর্বাঞ্চলীয় ঝিজিয়াং ও ফুজিয়ান প্রদেশে সপ্তাহান্তে তাপমাত্রা বেড়ে ৪১ ডিগ্রির উপরে চলে যায়। এই দুই নগরীতে এর আগে কখনো এমন তাপমাত্রা দেখা যায়নি।

সপ্তাহান্তে জাতীয় আবহাওয়া সংস্থার বিভিন্ন বিজ্ঞপ্তিতে রেড এলার্টের আওতায় থাকা এলাকার লোকজনকে বাসাবাড়ির বাইরের সকল কর্মকা- থেকে বিরত থাকতে এবং অগ্নিকা- প্রতিরোধে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে চীনের প্রচলিত পুঞ্জিকায় শনিবার ‘চরম তাপমাত্রা’ দিবস পালন করা হয়। এ বছরের সবচেয়ে গরম দিন হিসেবে দিনটি স্বীকৃতি পায়। তবে এই গ্রীস্মে চীনে ব্যতিক্রমীভাবে অনেক বেশি গরম পড়তে দেখা যাচ্ছে।

এ মাসের গোড়ার দিকে সাংহাইয়ে সর্বোচ্চ ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ১৮৭৩ সালের পর সেখানে তাপমাত্রার এটি নতুন রেকর্ড।


অন্যান্য সংবাদ