সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

কেন্টাকিতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫

রিপোর্টারের নাম : / ১৩ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

প্রবল বৃষ্টি আর বন্যায় যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে, তাদের মধ্যে অন্তত চারজন শিশুও রয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করে রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, “পরিস্থিতি এখনও ভয়াবহ। আমরা এখনও তল্লাশি আর উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

বুধবার ও বৃহস্পতিবার টানা ভারি বৃষ্টিতে কেন্টাকির পূর্বাঞ্চলে বহু বাড়িঘর ভেসে যায়, রাস্তাঘাট পানিতে ডুবে যায়। নদী উপচে পানি ঢুকে পড়ে লোকালয়ে।

পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করে অ্যাপলাচিনের কয়লা খনি অঞ্চলে বাড়ি ও গাড়ি থেকে কয়েক ডজন মানুষকে উদ্ধার করে।

স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, বন্যার পানি বাড়ির ছাদ পর্যন্ত পৌঁছে গেছে, রাস্তাগুলোকে দেখাচ্ছে নদীর মত।


অন্যান্য সংবাদ