মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ওষুধের দোকান ২৪ ঘণ্টাই খোলা থাকবে: জাহিদ মালেক

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, রাত ১২টার পর ওষুধ বিক্রি বন্ধ বা হাসপাতালের সময়সীমা কমানো হয়নি এবং এই নির্দেশনাও দেয়া হয়নি।

তিনি বলেন, “ফার্মেসি ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সিটি কর্পোরেশন যদি এটা বলে থাকে, তবে আলোচনা করা হবে। এই সিদ্ধান্ত তারা আলোচনা করে নেয়নি।”

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান। দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে দেশের হাসপাতালের সেবা কার্যক্রম সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রী বলেন, “বর্তমানে মেডিকেল শিক্ষা ও সেবার মান নিয়ে কাজ করা হচ্ছে। মেডিকেল কলেজ শিক্ষা কার্যক্রম আন্তর্জাতিক মানের করা হচ্ছে। সাবজেক্ট হিসেবে যোগ করা হয়েছে, রোগীর সাথে কিভাবে ভালো ব্যবহার করা হবে, উন্নত চিকিৎসা দেয়া যায়, পরিস্কার পরিচ্ছন্নতার বিষয় যোগ করা হয়েছে। শিক্ষকের হার অনেক কম। অধ্যাপককের তুলনায় অর্ধেক। এটা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “করোনা বুঝিয়েছে স্বাস্থ্য কতোটা গুরুত্বপূর্ণ। মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আসন সংখ্যা বাড়ানো হবে সরকারি ও বেসরকারি কলেজে। রিসার্চের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। ১০০ কোটি টাকা বাজেটে ধরা হয়েছে।”

সভায় স্বাস্থ্য শিক্ষার সচিব ও অন্যান্য মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ