সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ইংল্যান্ডকে বিধ্বস্ত করল হাঙ্গেরি

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

উয়েফা নেশনস লিগে এবারের আসরে ইংল্যান্ড ফুটবল দলের দুর্দশা যেন কাটছেই না। মাত্র ১০ দিনের মধ্যে টানা দ্বিতীয়বারের মতো হাঙ্গেরির কাছে হেরেছে ইংল্যান্ড। হেরে গেছে বললে অবশ্য ভুলই হবে। হাঙ্গেরি যে রীতিমত বিধ্বস্ত করেছে গ্যারেথ সাউথগেটের দলকে।

মঙ্গলবার (১৪ জুন) রাতে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের ঘরের মাঠ মলিনিউ স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৪-০ গোলে বিধ্বস্ত করে হাঙ্গেরি। এর আগে গত ৪ জুন হাঙ্গেরির কাছে ১-০ গোলে হারে ইংলিশরা। যেটাকে ধরা হচ্ছিল আপসেট হিসেবে।

চলমান নেশনস লিগে চার ম্যাচ খেলে জয়শূন্যই রইলো ইংল্যান্ড। ২০১৪ সালের পর এই প্রথম টানা চার ম্যাচে জয়ের মুখ দেখলো না ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ীরা।

এদিকে এই দুই ম্যাচের আগে গত ৬০ বছরে এই ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি হাঙ্গেরি। সেই হাঙ্গেরিই ইংল্যান্ডকে নিয়ে এবার ছেলেখেলা খেললো।

এই জয়ে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হাঙ্গেরি। একই দিন আরেক ম্যাচে ইতালিকে ৫-২ গোলে হারানো জার্মানি ৬ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে।


অন্যান্য সংবাদ