মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ইংল্যান্ডের বেয়ারস্টো

রিপোর্টারের নাম : / ১৫ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। গত দুই মাসে তার কাঁধে ভর রেখে একের পর এক জয় পেয়েছে ইংল্যান্ড। বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন সিরিজ।

এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি পেলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের স্বীকৃতি। জুন মাসের সেরা খেলোয়াড় হিসেবে তাকে নির্বাচিত করেছে আইসিসি। বেয়ারস্টোর সঙ্গে মাসসেরার দৌড়ে ছিলেন তারই স্বদেশি জো রুট ও নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে জনি বেয়ারস্টো অসাধারণ ব্যাটিং করেন। ইংল্যান্ডের বিস্ফোরক এই ব্যাটার তিন ম্যাচের সিরিজে করেন ৩৯৪ রান। গড় ছিল ৭৮.৮০!

সিরিজে ২টি সেঞ্চুরির পাশাপাশি ১টি হাফসেঞ্চুরি করেছিলেন বেয়ারস্টো। এছাড়া ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টে মারকুটে ব্যাটিংয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করে ইংল্যান্ডকে রেকর্ড জয় এনে দেন এই ব্যাটার।

এদিকে নারী ক্রিকেটে আইসিসির মাসসেরার পুরস্কার জিতেছেন দক্ষিণ আফ্রিকার মারিজানে ক্যাপ।


অন্যান্য সংবাদ