রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নাটোরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম : / ৩৭ জন দেখেছেন
আপডেট : July 4, 2022

জেলার সিংড়ায় আজ সকালে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাতাপাতালে নেওয়া হয়েছে।

সকাল ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা ,হলেন- সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ গ্রামের আয়নাল হকের ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ (৩০) এবং ইটালী ইউনিয়নের পাকুরিয়া গ্রামের জফিল উদ্দিন কবিরাজের ছেলে আব্দুল কুদ্দুস (৪০)।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুল ইসলাম জানান, সিংড়া পশুর হাটে গরু ক্রয়ের জন্য বিয়াশ বাজার থেকে ইজিবাইকযোগে ৫ জন যাত্রী রওনা হন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলে ইজিবাইক চালকের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


অন্যান্য সংবাদ