রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল যুবকের

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : July 2, 2022

রাজধানীর গুলিস্তানে যাত্রীবাহী বাসের চাপায় জাহাঙ্গীর মাতব্বর (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (দোসরা জুলাই) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের মৃত ইফাজ উদ্দিন মাতব্বরের ছেলে।

জানা যায়, পরিবারের সদস্যদের সাথে গুলিস্তানে রাস্তা পার হচ্ছিলেন জাহাঙ্গীর। আগে যাওয়া নিয়ে দুটি বাসের রেষারেষির সময় একটি বাস জাহাঙ্গীরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

পল্টন থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) এনামুল হক জানান, গুলিস্তানে মঞ্জিল পরিবহন একটি বাস পথচারী জাহাঙ্গীরকে চাপা দিয়ে আইল্যান্ডের উঠে যায়। ঘটনার পরপরই বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।


অন্যান্য সংবাদ