মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

৫৬ হাজার বর্গমাইল জুড়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত: প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম : / ২৬ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু তো শুধু একটি স্টিমারের মধ্যে সীমাবদ্ধ না। বাংলাদেশের ৫৬ হাজার বর্গমাইল বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। বঙ্গবন্ধু যখন বলেছিলেন তোমাদের যা যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, সেই ভাষণ কিন্তু রেসকোর্স পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ৫৬ হাজার বর্গমাইলে ছড়িয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যখন বলেছিল আমাদের কেউ দাবায় রাখতে পারবে না।
তখন সাড়ে ৭ কোটি মানুষ তার সাথে ঐক্যবদ্ধ হয়েছিল। তাই বঙ্গবন্ধুর স্মৃতি কোন একটি জায়গায় সীমাবদ্ধ নয়, বঙ্গবন্ধুর স্মৃতি সমগ্র বাংলাদেশে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু।

আজ শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মর্যাদা ও অহংকারের জায়গায় নিয়ে গিয়ে বাঙালি জাতিকে আত্মমর্যাদা, মুক্তি এবং স্বাধীনতার স্বাদ দিতে চেয়েছিলেন। একটি সোনার বাংলা বিনির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু ৭২ সালের পর ৩ বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল।

তারপর ১৫ আগস্ট সমগ্র বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল। সেই অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোর দিশারী হয়ে আবার তুলে এনেছেন অহংকারের জায়গায়। আজকে তার হাত ধরে আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে জাতির পিতার সমাধি স্থলে এসেছি। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করেছি।

এর আগে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তিনি পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন।

এসময় বাংলাদেশ নৌ অভ্যন্তরীণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউউটিএ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ সাত্তার, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


অন্যান্য সংবাদ