রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নির্মল রঞ্জন গুহ’র প্রতি সর্বজনের শ্রদ্ধা

রিপোর্টারের নাম : / ২২ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

সর্বজনের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত সভাপতি নির্মল রঞ্জন গুহ। শুক্রবার (পহেলা জুলাই) বেলা ১১ টার দিকে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। এর আগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে ফুলার রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত শোক র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি সাহিত্যিক, সাংবাদিকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ শোক র‌্যালিতে অংশগ্রহণ ও কফিনে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শবদেহ ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে এবং পরে নিজ গ্রাম দোহারে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (৩০শে জুন) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নির্মল রঞ্জন গুহের মরদেহ দেশে এসে পৌঁছায়। বুধবার নির্মল রঞ্জন গুহ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

গত ১২ই জুন রাতে গুরুতর অসুস্থ অবস্থায় নির্মল রঞ্জন গুহকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৬ই জুন উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।

২০১৯ সালের ২৫শে নভেম্বর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন সভাপতি নির্বাচিত হন নির্মল রঞ্জন। নতুন কমিটির সাধারণ সম্পাদক হন আফজালুর রহমান।


অন্যান্য সংবাদ