সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলো পাকিস্তান ফুটবল

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

এক বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) নিষেধাজ্ঞা মুক্ত হলো পাকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএফ)। ফেডারেশনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এ নিষেধাজ্ঞা দেয় ফিফা। ২০২১ সালের এপ্রিলে এই নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। বর্তমানে ফেডারেশনের দায়িত্ব নিয়েছে সাধারণ কমিটি।

বৃহস্পতিবার (৩০ জুন) আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে ফিফা।

এ নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আন্তর্জাতিক ফুটবলে ফিফার সদস্যপদ পুনরায় ফিরে পেলো পাকিস্তান। এতে করে এখন জাতীয় পর্যায়েও ফুটবলীয় কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে দেশটি।

তবে এরপরও যদি আবারও একই ঘটনা ঘটে তাহলে আবারও কঠোর শাস্তির মুখে পড়বে পাকিস্তান ফুটবল। আপাতত ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ থাকছে বর্তমান কমিটির। এখন থেকে ফিফা এএফসিসহ যেকোন ফুটবলীয় কার্যক্রমে আর আর বাধা রইলো না পিএফএফের।

উল্লেখ্য, ২০১৮ সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে পিএফএফের প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল আশফাক হুসেইন শাহকে। কিন্তু আশফাকের সেই কমিটিকে স্বীকৃতি দেয়নি ফিফা। পাশাপাশি হারুন মালিকের নেতৃত্বাধীন ফিফার নরমালাইজেশন কমিটির ওপরও দখলদারিত্ব প্রকাশের চেষ্টা করে।

যার ফলে গত বছরের এপ্রিলে ফিফা কর্তৃক নিষিদ্ধ হয় পাকিস্তান ফুটবল ফেডারেশন। তবে এবার নিষেধাজ্ঞা উঠে গেলেও, সামনে আবার তৃতীয় পক্ষের হস্তক্ষেপজনিত ঘটনা ঘটলে কঠোর শাস্তির সতর্কতাও দিয়ে রেখেছে ফিফা। এর আগে ২০১৭ সালেও একই কারণে নিষিদ্ধ হয়েছিল পিএফএফ।


অন্যান্য সংবাদ