সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

মাত্র ৪ বলেই অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা জয়

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : July 1, 2022

অস্ট্রেলিয়ান স্পিনারদের দাপটে গল টেস্টের দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং ধসে কুপোকাত স্বাগতিক শ্রীলঙ্কা। নাথান লিয়ন আর ট্র্যাভিস হেডের ঘূর্ণিতে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫ রানের।

সহজ টার্গেটকে সহজেই টপকে যায় সফরকারী অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪ বল খেলে ১০ উইকেটে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার একাই চার বল খেলে এক চার ও এক ছক্কায় দলকে জিতিয়ে দেয়।

এর আগে তৃতীয় দিন সকালে অস্ট্রেলিয়াকে ৩২১ রানে অলআউট করে দেয় লঙ্কান বোলাররা। দারুণ বল করেন রমেশ মেন্ডিস। ৩২ ওভারে ১১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন মেন্ডিস। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো ও জেফরি ভান্দারসি।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২১২ রান করেছিল স্বাগতিকরা। এতে ২০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাট করতে নামেন শ্রীলঙ্কা। আর দ্বিতীয়বার নেমেই ব্যাটিং ধসে পড়ে। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে তারা টিকেছে মাত্র ২২.৫ ওভার।

শ্রীলঙ্কার দুই ওপেনার দিমুথ করুনারত্নে আর পাথুম নিশাঙ্কা উদ্বোধনী জুটিতে তোলেন ৩৭ রান। করুনারত্নেকে (২৩) ফিরিয়ে জুটিটি ভাঙেন নাথান লিয়ন। নিশাঙ্কা (১৪) হন সোয়েপসনের শিকার। এরপর ৮ রান করা কুশল মেন্ডিসকে তুলে নেন লিয়ন। ১২ রান করে সোয়েপসনের বলে আউট হন ফার্নান্দো। ৬৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপরই চমক দেখান অফস্পিনার ট্র্যাভিস হেড। ১০ রানেই তুলে নেন ৪ উইকেট। দিনেশ চান্দিমালকে ১৩ রানে বোল্ড করেন। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন ধনাঞ্জয়াকে (১১)। ৮ রানে ব্যাট করা জেফরিকে বোল্ড করে দেন। রানের খাতাই খুলতে পারেননি লাসিথ এমবুলদেনিয়া।

২.৫ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন হেড। এ ছাড়া ৩১ রানে ৪ উইকেট নেন লিয়ন। ফলে ১৮ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা।


অন্যান্য সংবাদ