রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ভিন্ন আমেজে অলিম্পিক: টোকিওতে জরুরি অবস্থা জারি

স্পোর্টস ডেস্ক / ৯৮ জন দেখেছেন
আপডেট : July 8, 2021

বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে মাহামরি করোনা। থমকে আছে অর্থনীতির চাকা ও মানক জীবন। এর মধ্যেও চলছে নানা আনন্দ আয়োজন। বিশেষ করে খেলাধুলা তো চলছেই।কোপা আমেরিকা ও ইউরোকাপও চলছে।এরই মধ্যে দেখতে দেখতে চলে এলো অলিম্পিক। কিন্তু দু:সংবাদ হলো অলিম্পিক শুরু হতে বাকী কেবল দু’সপ্তাহ। কিন্তু কোভিড সংক্রমণ ঊধ্র্বগামী। তাই আগেভাগেই রাজধানী টোকিওয় জরুরি অবস্থা জারির ঘোষণা দিল জাপান।

 

এর মধ্যেই চলবে অলিম্পিক গেমস। ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। আর টোকিওতে জরুরি অবস্থা জারি থাকবে ১২ জুলাই থেকে ২২ অগাস্ট পর্যন্ত।

 

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে জানায় বিবিসি।

 

গতবছর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল অলিম্পিক গেমস। এক বছর পিছিয়ে দেওয়া হয় গেমের সূচি। কিন্তু এ বছরও কমেনি ভাইরাসের প্রকোপ। অলিম্পিক এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে ভাইরাস সংক্রমণও বাড়ছে।

 

গত বুধবার জাপানে নতুন ২ হাজার ১৮০ জনের ভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে টোকিওয় শনাক্ত হয়েছে ৯২০ জন, যা গত সপ্তাহের চেয়ে ৭১৪ জন বেশি এবং গত ১৩ মে’র পর সর্বোচ্চ। ডেল্টা ধরন ছড়ানো নিয়েও দেশটিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

 

 

ভাইরাসের এই বিস্তারের মধ্যে অলিম্পিক গেমস এর বিরোধিতা করছেন অনেকেই। জুনে আশাহি শিম্বুন পত্রিকার এক জনমত জরিপে দেখা গেছে, জাপানের জনসংখ্যার ৮০ শতাংশেরও বেশি মানুষ অলিম্পিক গেমস পিছিয়ে দেওয়া বা বাতিল করার পক্ষে।

 

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, “করোনাভাইরাসের বিভিন্ন ধরনের বিস্তার এবং দেশের বাদবাকি অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকানোর বিষয়টি মাথায় রেখে আমাদেরকে কড়া ব্যবস্থা নিতে হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে আমরা জরুরি অবস্থা জারি করছি।”

 

অলিম্পিকের আয়োজকরাও খেলার ইভেন্টে ক্রীড়াপ্রেমীদের সমাগম নিষিদ্ধ করার কথা ভাবছেন। অলিম্পিক আয়োজক কমিটি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের সঙ্গে জাপান সরকারের বৈঠকের পরই টোকিওয় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, জরুরি অবস্থার কারণে অলিম্পিকের সব ক’টি ভেন্যুতে দর্শক উপস্থিতি ছাড়াই বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান করতে বৃহস্পতিবার সম্মত হয়েছেন আয়োজকরা।

 


অন্যান্য সংবাদ