সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নেইমারকে চেলসিতে যাওয়ার পরামর্শ সিলভার

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 30, 2022
নেইমারকে চেলসিতে যাওয়ার পরামর্শ সিলভার

চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হওয়ার পর নেইমার পিএসজির সমর্থকদের সমালোচনার মুখে পড়েন। কারণ পিএসজির হয়ে তাঁর জেতা হয়নি একটি চ্যাম্পিয়নস লিগ!

ফুটবলবিষয়ক খবরের ওয়েবসাইট গোলডটকমের খবর, পিএসজি এবারের গ্রীষ্মে নেইমারের জন্য ভালো কোনো প্রস্তাব পেলে তাঁকে বিক্রি করে দেবে। এটা দেখেই কি না, পিএসজিতে নেইমারের সাবেক সতীর্থ থিয়াগো সিলভা একটি পরামর্শ দিয়েছেন, ‘তার উচিত চেলসিতে যাওয়া।’

ব্রাজিলিয়ান ডিফেন্ডার সিলভা এখন চেলসিতে আছেন। নেইমারের মতো একজন ভালো বন্ধুকে আবার সতীর্থ হিসেবে চান সিলভা, ‘তার চেলসিতে যাওয়া উচিত। সে যদি পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত।’

এমন একটি দলবদল হলে যে অসাধারণ এক ব্যাপার হবে, সিলভা বললেন সেটাই, ‘এমনটা যদি হয়, তাহলে সেরা ব্যাপারটাই ঘটবে। নেইমারের সামর্থ্য নিয়ে কথা বলার কিছু নেই আমাদের। এর পাশাপাশি সে আমার খুব ভালো বন্ধু।’

গোল ডটকমের খবর, ক্লাবের ভেতরেও সমালোচনার মুখে পড়েছেন নেইমার। সব মিলিয়ে প্যারিসে তাঁর থাকা হবে কি না, তা সময়ই বলবে!

এদিকে প্যারিসের ক্লাবটিকে কাঙ্ক্ষিত সেই শিরোপা জেতাতে চান নেইমার। তাই এখনই প্যারিস ছাড়তে চান না।


অন্যান্য সংবাদ