সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন চুক্তিতে সুখবর পেল বাবর আজমরা

রিপোর্টারের নাম : / ২৩ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২২-২৩ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। নতুন চুক্তিতে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়েছে সংস্থাটি। সেই সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে বেড়েছে খেলোয়াড়ের সংখ্যা। এছাড়াও প্রথমবারের মতো লাল বল ও সাদা বলের আলাদা চুক্তি তালিকা ঘোষণা করেছে পিসিবি।

২০২২-২৩ মৌসুমের জন্য পিসিবি ২০ জন থেকে বাড়িয়ে ৩৩ জন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছে। অর্থাৎ এবার ১৩ জন বেশি খেলোয়াড় নিয়েছে তারা। এর মধ্যে তিন ফরম্যাটেই আছেন পাঁচজন, লাল বলে ১০ জন, সাদা বলে ১১ জন ও ইমার্জিং চুক্তিতে রয়েছেন ৭ জন খেলোয়াড়।

এছাড়া তিন ফরম্যাটেই ম্যাচ ফি বাড়ানো হয়েছে ১০ শতাংশ। যারা একাদশের বাইরে থাকেন তাদের ম্যাচ ফি ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। অধিনায়কের জন্য দেওয়া হয়েছে বাড়তি এলোয়েন্স। এছাড়া অন্যান্য খেলোয়াড়দের জন্যও থাকছে বাড়তি সুবিধা।

এক নজরে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তির তালিকা
তিন ফরম্যাটের চুক্তি : বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও ইমাম উল হক।

লাল বলের চুক্তি : আজহার আলী, ফাওয়াদ আলম, আবদুল্লাহ শফিক, নাসিম শাহ, নোমান আলি, আবিদ আলি, সরফরাজ আহমেদ, সৌদ শাকিল, শান মাসুদ ও ইয়াসির শাহ।

সাদা বলের চুক্তি : ফাখর জামান, শাদাব খান, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির ও জাহিদ মেহমুদ।

ইমার্জিং চুক্তি : আলী উসমান, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হারিস, মোহাম্মদ হুরাইরা, কাশিম আকরাম ও সালমান আলী আঘা।


অন্যান্য সংবাদ