রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রাইভেটকার চাপায় বৃদ্ধা নিহত

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 30, 2022

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে একটি প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধা পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছের সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত বৃদ্ধার পরিচয় এখনো পাওয়া যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস জানায়, পদ্মা উত্তর থানার কাছের এক্সপ্রেসওয়ে দিয়ে বৃদ্ধা রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা নিহত হন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর কর হয়।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, মহাসড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় ওই বৃদ্ধা মহিলা।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে এখনো নিহত বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


অন্যান্য সংবাদ